হাসপাতাল থেকে সুস্হ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি। মন্ত্রীর শারীরিক অবস্হা স্হিতিশীল থাকায় ও তাঁর শরীরে প্রয়োজনীয় চেকআপের ফলাফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তিনি এখন পুরোপুরি সুস্হ আছেন। এর দুইদিন আগে রবিবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে ফেরার পথে তিনি বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন,সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নামার সাথে সাথে তাকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়।সেখানে দুইদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্হ হয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন।তিনি পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থতার খবর শুনে দেশবিদেশে যারা খুঁজ খবর নিয়েছেন,তাঁর সুস্হতা কামনা করে দোয়া করেছেন, পরিবারের পক্ষ থেকে তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার


