মে মাসের প্রথম দিকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মনে করেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ এই ভবিষ্যতবাণী করেছেন। তার দাবি, মে মাস আসতে আসতে রাশিয়ার আক্রমণ করার রসদ ও মজুদ শেষ হয়ে যাবে। ইউক্রেনের একাধিক গণমাধ্যমে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, আমার ধারণা মে মাসের প্রথম দিকেই আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে। হয়ত এর আগেও শান্তি চুক্তি সম্ভব। এ খবর দিয়েছে আল-জাজিরা।
যদিও এর আগে পরপর চারবার আলোচনার পরেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সোমবার ভার্চুয়ালি আলোচনায় বসলেও তা কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে যায়।
আবার নতুন করে মঙ্গলবার আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেওয়া হবে। তবে এ আলোচনা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে আশাবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইহোর ঝোভকভা গতকাল বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে বলেন, আমাদের আলটিমেটাম বা শেষসীমা বেঁধে দেওয়া বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা এখন গঠনমূলক আলোচনা শুরু করতে চাইছে বলে মনে হচ্ছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার ৬ উপজেলায় পুলিশের অভিযান, আ.লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে বন্ধ কারখানা
- ভোররাতে রেললাইনে আগুন, নেত্রকোনায় বড় দুর্ঘটনা এড়াল ট্রেন
- বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিনের খেলা, ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা
- রবার্ট প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন নতুন বন্ড গার্ল?
- বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ
- গ্রামীণ ব্যাংকই কেন বারবার হামলার লক্ষ্যবস্তু?
- সাউন্ড বক্স বাজানো নিয়ে খুন: ৫ মাস পর নেত্রকোনায় ঘাতক গ্রেপ্তার


