সুনামগঞ্জ প্রতিনিধি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। সরকারের নির্দেশে পরের দিনের ভোট আগের দিন করে ফেলবে। যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচনী ব্যবস্থা চাই। যাতে মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। স্বাধীন নির্বাচনী ব্যবস্থা ছাড়া কোনও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারবে না। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে মসনদে বসে আছে। যে কারণে মানুষের প্রতি তাদের দরদ নেই। জিনিসপত্রের আকাশচুম্বী দামে তাদের কিছু যায় আসে না। তাই মানুষ এখন আর তাদের এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। মানুষ তাদের পতন দেখতে চায়। সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি শাম্মী আক্তার, সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি নজির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০
- কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ


