স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসী থেকে শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৫) নামের এক গৃহবধূর খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারীকে ছয় টুকরো করে হত্যা করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হল থেকে খ-িত লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন। শাহনাজ পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের সৌদিআরব প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তবে, ওই গৃহবধূর দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর পৌর এলাকায় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর নিজস্ব বাসায় বসবাস করে আসছেন।
শাহনাজ পারভীন জ্যোৎস্নার ভাই হেলাল মিয়া জানান, গত বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ওই ফার্মেসি মালিকের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার পরিজন নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো খ-িত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। গত ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ঔষধের দোকানে চাকরি করে আসছেন। এক বছর ধরে ওই মার্কেটে নিজে অভি মেডিকেল হল নামে একটি ফার্মেসি খোলে ব্যবসা করে আসছেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফার্মেসী মালিককে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: পুলিশ বলছে ‘প্রাণহানি নেই, আহত ৭’
- পূর্বধলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর নদীতে ভাসল শিশু হোসাইনের মরদেহ
- পূর্বধলায় পিকআপভর্তি ২ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় কম্বল জব্দ
- ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সিসি ক্যামেরায় মুড়ল কলমাকান্দা বাজার
- কলমাকান্দায় চুরির অপবাদে কিশোরের মাথা ন্যাড়া: গ্রাম পুলিশ আটক, বরখাস্ত
- বারহাট্টায় হেরোইনসহ গ্রেপ্তার সবুজ, ললিতাসহ চক্রের সন্ধানে পুলিশ
- দুর্গাপুর ও কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযানে, জরিমানা, জাল জব্দ
- ইফার বেতন অনিয়ম: শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক ব্ল্যাঙ্ক চেক আদায়ের চেষ্টা


