স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর হাসপাতালে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় মামলা সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালের মালামাল সরবরাহ সংক্রান্ত দরপত্র ছিনতাই হয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। এর পরে সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ নেতা রিগেন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হামিদুর রহমান লিপন ও মীরপুর ১০ এর বাসিন্দা মাজেদ বিশ্বাসের ছেলে শাওন মাহমুদকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন জানান, হাসপাতালের দরপত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ঈগল এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার পাভেল বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আনিসুর রহমান বলেন, বুধবার সকাল ৮টা ৫০ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এক ঘন্টার ব্যবধানে দুইটি টেন্ডার ছিনতাই হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করে ৫ জনকে আটক করে।
তিনি জানান, হাসপাতালের টেন্ডার অনলাইনে হয় না। তাই টেন্ডার জমা দেয়া আগে দুই পক্ষের সিডিউল ছিনতাই হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার
- রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ১৯২ আরবান হেলথকেয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর
- অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন
- ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের সম্পৃক্ততা ছিল না’
- হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা
- উপকূলীয় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার

