তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাঁধ নির্মাণের এক্সেভটরের আঘাতে রাহাত মিয়া (০৭)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত শিশু উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার দুপুর ২টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের সম্মুখে এ ঘটনা ঘটে। নিহত শিশুর চাচা জাকির হোসাইন জানান, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামে বাড়ির সম্মুখে আমার ভাতিজা খেলতে যায়। এসময় বলদার হাওরের ৬১নং প্রকল্পের বাঁধের নির্মান কাজে নিয়োজিত মাটি বহনকারি ট্রাক ভাতিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনার এক্সেভেটর ও মাটি বহনকারি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান,ঘটনাটি শুনেছি। আমি ঘটনাস্থলে আছি। সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান জানান,খবর পেয়েছি এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ব্রেকিং নিউজ
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ
- ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম করলে নিজ দলের কাউকেও ছাড় নয়: ডেপুটি স্পিকার
- মায়ের কাজ করার ফাঁকেই পুকুরে চলে যায় তাসকিন, অতঃপর মৃত্যু


