Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    লিড নিউজ

    মির্জা ফখরুল ইউএস কংগ্রেসের বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি দিয়েছেন : তথ্যমন্ত্রী

    Saizul AminBy Saizul Aminজানুয়ারি ২৯, ২০২২No Comments3 Mins Read

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে। কিন্তু দেশের সুনাম ক্ষুন্ন করতে, দেশের রফতানি বাণিজ্য ধ্বংস করতে, বিদেশে দেশের বিরুদ্ধে চিঠি দেওয়া, লবিস্ট ফার্ম নিয়োগ করা দেশদ্রোহীতা ও দেশবিরোধী কাজ। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। মূলত বিএনপি ও তাদের নেতারা দেশদ্রোহী কাজ করছেন।

    তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে স্বাক্ষর করে ইউএস কংগ্রেসের বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবে চিঠি দিয়েছেন, সেটি কোনওভাবেই কাম্য নয়।

    শনিবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
    ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগসহ দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে। অবৈধ অর্থ কোত্থেকে কিভাবে গেল, কারা নিলো সেগুলো খুঁজে বের করে তদন্ত হবে। তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থাও গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন সংসদে বক্তব্যে এসব কথা বলেছেন।

    ড. হাছান মাহমুদ আরও বলেন, জনগণের ওপর আস্থা থাকলে তো বিএনপির বিদেশিদের কাছে চিঠি দেওয়ার কোনও প্রয়োজন নেই। এ দেশের ক্ষমতার মালিক জনগণ, জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় যাবে এবং কারা ক্ষমতা থেকে বিদায় নেবে। বিএনপি এবং বিএনপির মহাসচিব দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে দেশের বদনাম করার জন্য, এদেশের রফতানি বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য, দেশের সুনাম ক্ষুন্ন করার জন্য বিদেশে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটিতো দেশবিরোধী কাজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে স্বাক্ষর করে ইউএস কংগ্রেসের বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবে চিঠি দিয়েছেন, সেটি কোনওভাবেই কাম্য নয়।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় লবিস্ট নিয়োগ করা হয়েছে, লবিষ্ট নিয়োগ করে তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার উদ্দেশ্যে তারা এফবিআইয়ের এজেন্ট নিয়োগ করেছেন। সেই এফবিআইয়ের এজেন্টকে কিন্তু এখন বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সকালে একবার সরকারের বিরুদ্ধে কথা বলে, বিকালে একবার বলে এবং সন্ধ্যায় একবার বলে। দিনে তিনবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বলে- আমাদের মত প্রকাশের স্বাধীনতা নেই, যেটি হাস্যকর।

    মন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি, আমাদের দেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে অনেক উন্নয়নশীল দেশে সেটি নাই। কারণ আমরা মনে করি, একটি গণতান্ত্রিক এবং বহুমাত্রিক সমাজব্যবস্থার জন্য মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থার জন্য, একটি গণতান্ত্রিক সমাজকে সংহত করার জন্য তথ্যের অবাধ প্রবাহ প্রয়োজন। এজন্য প্রাইভেট টেলিভিশন অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই প্রাইভেট চ্যানেলগুলো অত্যন্ত স্বাধীনভাবে বাংলাদেশে কাজ করছে।

    বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সদ্যবিদায়ী জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য ও নবনিযুক্ত জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Saizul Amin
    • Website

    Related Posts

    ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.