করোনার কারণে বন্ধ হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর ফাইনাল। কোভিড থাবা বসিয়েছে সুন্দরী প্রতিযোগিতার আসরে। জানা গেছে, মিস ইন্ডিয়া-২০২০ মানাসা বারাণসীসহ করোনা আক্রান্ত সেখানকার ১৭ জন প্রতিযোগী ও কর্মী। সবার মধ্যে যাতে করোনা ছড়িয়ে না পড়ে তাই ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। পুয়ের্তো রিকো-তে এবার হওয়ার কথা ছিল ‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালে। তবে হঠাৎ আসা করোনার থাবায় বিচলিত আয়োজকরাও। বিবৃতিতে তারা জানিয়েছে ফাইলান পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা।
তবে, আগামী ৯০ দিনের মধ্যেই তা হবে। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন বিবৃতিতে বলেছে, প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড-২০২১ সাময়িকভাবে পুয়ের্তো রিকোর ফাইনাল পিছিয়ে দেয়া হচ্ছে। আরও জানা যাচ্ছে করোনা আক্রান্ত প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ভারতের তেলেঙ্গানার মানাসা বারাণসীও। বর্তমানে দেশেই আইসোলেশনে আছেন মানাসা।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


