টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার দিনই সবার ধারণা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ক্রিস গেইল। তবে ইউনিভার্স বস জানান, নিজের ঘরের মাঠ জ্যামাইকার সাবিনা পার্কে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চান তিনি।তার চাওয়াকে পূর্ণ সম্মান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। এ দুই সিরিজের চারটি ম্যাচই হবে গেইলের চিরচেনা সাবিনা পার্কে।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, গেইলকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করতে দিতেই ওয়ানডে সিরিজের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি যোগ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দিবারাত্রির সেই ম্যাচটি হবে আগামী ১৬ জানুয়ারি।
২০২৩ বিশ্বকাপের বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে চলতি সুপার লিগের অংশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। যেখানে খেলবেন না গেইল।
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দিয়ে গেইলকে বিদায় জানানো হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে চলতি মাসের শেষদিকের বোর্ড সভায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৩১ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে আয়ারল্যান্ড। এর আগে ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে তারা। এরই মধ্যে দুই সফরের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।
২০২০ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল আয়ারল্যান্ড। সেবার টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। তবে ওয়ানডেতে হেরে গিয়েছিল ৩-০ ব্যবধানে। সাবিনা পার্কে তাদের সবচেয়ে মধুর স্মৃতি ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়।
ব্রেকিং নিউজ
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন
- কৃষি উৎপাদন বাড়াতে কলমাকান্দায় কৃষকদের মাঝে সরকারি সহায়তা প্রদান
- নাগরপুরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের দাবিতে ১০ দফা স্মারকলিপি
- সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
- মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ
- ডিমলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরুস্কার বিতরণ
- ‘৭০ শতাংশ মানুষের রায় মানতে হবে, নয়তো ফের গণঅভ্যুত্থান’: ১১ দলের শোডাউন
- মৃত্যুর আগে গুলিটি দেখতে চেয়েছিলেন মন্নাস, ৫৫ বছর পর পাকবাহিনীর


