জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ১ নং বাগজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাত আলী, ২নং ধরঞ্জী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা, ৩ নং আয়মারসুলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহেদুল ইসলাম বেনু, ৫ নং আটাপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহিনুর রহমান ও ৬ নং মোহাম্মদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ওলামালীগের সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হবু হাজি। বৃহস্পতিবার রাতে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত শেষে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড তাদের নাম ঘোষনা করেন।
উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫ম ধাপে আগামী ৫ই জানুয়ারী উল্লেখিত ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ৪ নং বালিঘাটা, ৭ নং কুসুম্বা ও ৮ নং আওলাই এই তিন ইউনিয়নে সীমানা জটিলতার মামলা থাকার কারনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
উল্লেখ যে, ৭ই ডিসেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ,৯ ই ডিসেম্বর মনোনয়ন বাছাই, ১০হতে ১২ ই ডিসেম্বর আপিল গ্রহণ, ১৩হতে ১৪ ই ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ১৫ ই ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৭ ই ডিসেম্বর বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হবে।
ব্রেকিং নিউজ
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা


