বগুড়া প্রতিনিধিঃ
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহম্মেদ।
এক শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহম্মেদ জানিয়েছেন,দেশে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি খুব একটা ভালো নয়।তাই ভোগ বিলাশীতাকে আপাতত ভূলে গিয়ে সমাজকে, দেশকে এবং জাতিকে ভালো রাখতে সবার উচিত স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা।এজন্য তিনি সবাইকে বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন।ঈদ-উল-আযহার নামাজে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
পশু কুরবানীর মাধ্যমে মানুষের মনের পশুত্বকে ত্যাগ করে,সমাজের বিত্তবানদেরকে মানুষের কল্যানে কাজ করার জন্য অনুরোধ করেন।পরিশেষে তিনি চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী, উপকমিটি এবং সাধারণ সদস্যসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে,সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে সৃষ্টিকর্তার নিকট বেশি বেশি দোয়া করার জন্য অনুরোধ করেন।
ব্রেকিং নিউজ
- প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
- মন্ত্রীর আশ্বাসেও কাজ হলো না, নদী গর্ভে বিলীন চর এলাকার একমাত্র বিদ্যালয়টি
- নির্মাণ শেষ হলেও কাজে আসছে না ৩০ কোটি টাকার দুই সেতু
- নিয়োগ পরীক্ষার তিন দিন আগে গাইবান্ধা জেলা প্রশাসকের আকস্মিক বদলি !
- গাইবান্ধায় ২৫০ শয্যা হাসপাতালে ১২:৪৫ বাজলেই ফাঁকা আউটডোর, প্রাঙ্গণে কুকুরের বিচরণ।
- ৭ দফা দাবি আদায়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি।
- কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন, ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে মনিরের বিরুদ্ধে


