মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নং বাগজানা ইউনিয়ন পরিষদ চত্তরে ২০২১-২২ অর্থবছরে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে।
৩১ শে মে সোমবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব খায়রুল ইসলাম ।
২০২১-২২ ইং অর্থ বছরে মোট ১২লক্ষ ৯৯ হাজার টাকার বাজেট পেশ করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন খাত থেকে আয় ধরা হয় ১১,৮২,৫০০/- টাকা, মোট ব্যয় দেখানো হয় ১,১৬,৫০০/- টাকা, উদ্বৃত্ত দেখানো হয় ১,৭৫,০০০/- টাকা।
যথারীতি স্বাস্থ্যবিধি মেনে উক্ত বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বাগজানা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়াম্যান ১ কাওসার আলী, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়াম্যান ২ আরিফ হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল ইসলাম এবং ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ব্রেকিং নিউজ
- খাট খোলার পর চোখ কপালে! সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আলামিন গ্রেফতার
- ঠিকাদারের অবহেলায় প্রাণ গেল ৮ বছরের ইউসুফের, বিচারের দাবি এলাকাবাসীর
- দুর্নীতির দায়ে কলমাকান্দায় বরখাস্তসহ প্রাণিসম্পদ দপ্তরের ১১ জনের গণ-বদলি
- আটপাড়ায় মাদকবিরোধী অভিযান: মোবাইল কোর্টে ২ মাদকসেবী কারাগারে
- ডিমলায় সরকারি গোডাউনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
- জামালপুরে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- কলমাকান্দায় ভারতীয় পণ্যের বড় চালান জব্দ, চোরাই পণ্যসহ নারী আটক
- পূর্বধলায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


