আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে উপজেলার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ.টি.এম গোলাম মোস্তফা বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রংপুর জেলা সেক্রেটারী মুহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার, শ্রমিক আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ একরামুল হক, ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ তাহমিদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ আলিম আল আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা আখতারুজ্জামান (তারাগঞ্জী)। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর মাওলানা এস এম আলমগীর হোসেন , খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাওলানা আশরাফ, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুস সালাম, শিল্পপতি একরাম হক, অধ্যাপক সাদেকুল ইসলাম, বিএনপি নেতা আবুল বাশার, বিভিন্ন দ্বিনি প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সমন্বয়ক, গণমাধ্যম কর্মী প্রমুখ ।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ


