পরকীয়ার জেরে রিভারভিউ আবাসিক হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও পরকীয়া প্রেমিক নাদিম আহমদ নাইমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রধান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট লিয়াকত আলী। সিলেটের জাফলংয়ে যুবকের খুনের ঘটনার মামলায় স্ত্রী ও পরকীয়া প্রমিকের ফাঁশি ও অপর আসামির কারাদণ্ড দিয়েছেন আদালত। দায়রা মামলা নং ১০৩৩/২৩। অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এসময় পলিয়ে যায় ওই যুবকের স্ত্রী। নিহতের নাম আল ইমরান (৩৩)। তিনি কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। এই দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে আদালত মামলার রায় দিয়েছেন। মামলার আসামি নিহতে স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯), মাহমুদুল হাসান (২২) এই তিনজনের মধ্যে দু’জনের ফাঁসি দিয়েছেন আদাতল অপর একজনের জেল দেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানাসহ সাজা
- মোহনগঞ্জে কৃষকের প্রণোদনায় মৃত ব্যক্তি, অনিয়মের অভিযোগে ২ নেতাকে শোকজ
- শিক্ষার্থীদের মাঝে সততা চর্চায় মোহনগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দুর্গাপুরে বন্যহাতির আতঙ্ক দূর করতে পাহাড়ী রাস্তায় জ্বলবে সোলার স্ট্রিটলাইট
- শিক্ষার্থীদের ফল খাওয়ার অভ্যাস ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াবে ফল উৎসব
- আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
- মৌলভীবাজারে আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম
- মৌলভীবাজারে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত


