তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৪শে নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়। মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গনমাধ্যমে’কে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তিনি জানান শ্রীমঙ্গলে দায়েরকৃত একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়। আগামী ২৭শে নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গত ৩রা অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হবে: সিভিল সার্জন
- কলেজে উন্নীত হচ্ছে নাজিরপুর উচ্চ বিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি
- কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস
- অধিক উৎপাদন নয়, চাই নিরাপদ খাদ্য: পথ দেখাবে এগ্রোইকোলজি
- শীতের আগমনে সীমান্তে চোরাচালান: নেত্রকোনায় আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ
- এমপি পুত্র সাদমান গ্রেপ্তার
- তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ
- অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ


