Close Menu
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»সারা বাংলা»ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী

    News EditorBy News Editorনভেম্বর ২১, ২০২৪No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসক মো. জয়ের ভুল চিকিৎসায় মারুফ হাসান শামীম নামে এক রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার না হয়েও উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায় বাজার চিড়ার মেইলের সামনে চেম্বার দিয়ে বসেছেন জয়। দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও সহজ সরল মানুষের কাছ থেকে চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বুধবার দুপুরে বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, দাঁতের চিকিৎসা লাভজনক দেখে কোনো একাডেমিক শিক্ষা ও বিডিএস ডিগ্রি ছাড়াই দন্ত চিকিৎসক বনে যান জয়। গড়ে তোলেন বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার। ভুক্তভোগী মারুফ হাসান শামীমের পিতা মোঃ আঃ হাই ছেলের ভুল চিকিৎসা জনিত কারণে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে অবগত করেছেন। মোঃ আঃ হাই বলেন, ২০২২ সালের নভেম্বর মাসে আমার ছেলে মারুফ হাসান শামীমের দাঁতে ব্যাথা দেখা দেয়। এক প্রতিবেশীর সহযোগীতায় আঠারবাড়ি চিড়ার মেইলের সামনে ডাক্তার জয়ের বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার নামক চেম্বারে যাই। সেখানে যাওয়ার পর সে আমার ছেলে মারুফ হাসান শামীমের ব্যাথাযুক্ত দাঁত পরীক্ষা করে একটি দাঁতে ছিদ্র দেখা দিয়েছে বলে জানায়। চিকিৎসক জয় ১৬০০০/- টাকার বিনিমেয়ে আমার ছেলের ছিদ্রযুক্ত ঐ কাঁচা দাঁতটি উঠিয়ে ফেলে এবং আরেকটি দাঁত লাগিয়ে ক্যাপ পড়িয়ে দেয়। পরবর্তীতে ২০২৩ সালে আবারও দাঁতে সমস্যা দেখা দিলে আবারও তাঁর কাছে যাই। তখন সে আবারও বেশ কিছুদিন চিকিৎসা করে। পরবর্তীতে আরও তিনটি দাঁত কেটে ক্যাপ পড়িয়ে দেয়। ২০২৪ সালে এসে আমার ছেলের পুরো দাঁতে তীব্র সমস্যা দেখা দেয়। দাঁতের মাড়ি সহ ফুলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার দন্ত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান যে, পূর্বের ভুল চিকিৎসায় দাঁতে খুব মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এতে দাঁত হারানোর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী চিকিসক মো. জয় বলেন, কয়েক বছর আগে ওই রোগীর চিকিৎসা করেছিলাম। পরবর্তীতে রোগীকে আর আমার কাছে নিয়ে আসেনি। এখন আমার ভুল চিকিৎসার অভিযোগ তোলে এর ক্ষতিপূরণ দাবি করছেন। আমি বলছি রোগী নিয়ে আসলে চিকিৎসা করে দেবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিডিএস ডিগ্রি নেই তবে দন্তের উপর জিডিটি কোর্সটি করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, অভিযোগটি আমি এখনো পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার

    মে ৩, ২০২৬

    দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার

    মে ৩, ২০২৬

    যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে

    মে ৩, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.