২০-১১-২০২৪
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মতিলাল গৌড় নামের এক মাদক ব্যাবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড় (৪৭) উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামের পাট বাজার পুকুরপাড় এলাকার রামপ্রসাদ গৌড়ের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছে মজুত থাকা ১৬ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
অপরদিকে এসআই আমিনুল ইসলাম, কমল সরকার ও আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী মানিক মিয়া (৪০), রশিদ মিয়া (৪৭) ও মোস্তাকিম মিয়া (৩৮)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও কিশোর জিয়ারুল হত্যা মামলার দুই নং আসামি রাসেল মিয়াকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামি মতি লাল গৌড়কে ১৬ লিটার মদ ও ওয়ারেন্টভুক্ত ৩জনসহ রিমান্ড শেষে এক জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রেকিং নিউজ
- জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫
- বলের খোঁজে পুকুরে, পানিতে ডুবে নিভল প্রথম শ্রেণির সৃজনের জীবন
- জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ: নেত্রকোনায় মতবিনিময় সভায় এসপি
- কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ৩
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
- দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
- কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
- জাতীয় বেতনস্কেল অনুমোদন : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা


