টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর দুর্ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ।