Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
    • দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
    • যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
    • বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
    • দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
    • নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর
    • শ্রমিক সংকট ও অতিবৃষ্টির কবলে নেত্রকোনার হাওর, ক্ষতির মুখে হাজারো কৃষক
    • প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    রবিবার, মে ৩
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»লিড নিউজ»আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা
    লিড নিউজ

    আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা

    News EditorBy News Editorঅক্টোবর ২৯, ২০২৪No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ছবি- সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

    আইন উপদেষ্টা বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে।

    ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না।

    আসিফ নজরুল বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা সবকিছু ঠিক করবেন।

    তিনি বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এখানে কোনো বিষয়ে কোনো অবিচার হবে না, সুবিচার হবে। প্রতিশোধ নয়, জুলাই গণহত্যার বিচার আইনগতভাবে করা হবে।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেত্রী অন‍্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি না এটা মানুষ বিবেচনা করবে।

    এই উপদেষ্টা জানান, মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রধান অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন। মৃত্যুদণ্ড বিধান রহিত করা যায় কিনা বলেছেন। আমরা বলেছি, ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই ওঠে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের

    মে ২, ২০২৬

    কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

    মে ২, ২০২৬

    দিনাজপুরে বাসমতি ধানের পরীক্ষামূলক চাষে সাফল্য

    মে ২, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.