স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো স্বপ্ন ফাউন্ডেশন সুনামগঞ্জ । ১লা আগষ্ট (বৃহস্পতিবার ) চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক বলেন আমাদের এই এলাকাটি একেবারে জেলার প্রান্তিক এরিয়ায় অবস্থিত। এখানকার মানুষজন শ্রমজীবি, মৎসজীবি, কৃষক ও কাঠুরিয়ার কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু, এই এলাকার মানুষের মন সুন্দর। তারা কষ্টের মধ্যে থেকেও ছেলে-মেয়েদের পড়াশোনা করান। তা সত্যিই আনন্দের। এই এলাকাকে বেচেঁ নেয়ায় আপনাদেরকেও ধন্যবাদ । সমাজের সকলে মিলে শিক্ষা সেবায় মনোনিবেশ করলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন ২০০৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অধ্যাবধি শিক্ষা সেবায় অবদান রাখছে। এখানে এই এলাকার ১৪টি গ্রামের শিক্ষার্থীরা এসে পড়াশোনা করে। এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ জার্নলিষ্ট ফোরাম সুনামগঞ্জের আহবায়ক ও স্বপ্ন ফাউন্ডেশনের স্বম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাবেয়া বেগম, সালেহা বেগম প্রমুখ।
ব্রেকিং নিউজ
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক
- গাইবান্ধা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা
- নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
- গাইবান্ধায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ অর্পিত সম্পত্তি কাণ্ডে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা” দুই প্রতিবেদন নিয়েও বিতর্ক”সেই এসিল্যান্ড জসিম উদ্দিন পঞ্চগড়ের বোদা বদলি!


