কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৮শত পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।সোমবার(২৪জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মন্ত্রীকন্যা উম্মে ফারজানা , কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
ব্রেকিং নিউজ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
- কলমাকান্দায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- জামালপুর সদরে আর্থিক সহায়তা প্রদান ও সম্প্রীতির ‘মিলি ভাত’ আয়োজন
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবন ও সরকারি কাজে বাধায় ৩ জনের জেল
- টঙ্ক আন্দোলনের নেতাকে স্মরণ: নেত্রকোনায় মণি সিংহ মেলা শুরু ৩১ ডিসেম্বর
- সাংবাদিক মুজীবুর রহমান খাঁর ১১৬তম জন্মবার্ষিকী আগামীকাল
- প্রচার নয়, মানবসেবাই লক্ষ্য—‘মানবিক হারুন’
- জীবনের নতুন গতি পেলেন জামালপুরের ৫০ প্রতিবন্ধী মানুষ


