কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।রোববার( ১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামী ৭ জানুয়ারী নিবার্চনে প্রতিদ্বন্ধীতা করবেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ইসলামী ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোটের তিনজন প্রার্থী।
জানা যায়, চা বাগান অধ্যুষিত ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভাসহ এ দু’টি উপজেলায় ভোটারদের বড় একটি অংশ চা শ্রমিক। এই আসনটিতে গত তিন দশক ধরে টানা ক্ষমতায় আওয়ামী লীগ। বিএনপি নিবার্চনে না আসায় দলের জন্য এটি সহজ জয়ের সম্ভাবনা। এই আসনে আওয়ামীলীগের শক্ত প্রতিদ্বন্ধী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র বিজয় অতি সন্নিকটে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনায়াসে আগামী ৭ জানুয়ারী তিনি ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন উপাধ্যক্ষ আব্দুস শহিদ।
এই আসনে অন্যদের ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করবেন।
মৌলভীবাজার জেলা নিবার্চন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব হলেন ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুরে দাবা প্রতিযোগিতা সম্পন্ন
- প্রতি বছর একই দুর্ভোগ, কলমাকান্দায় আতঙ্কে অভিভাবকরা
- চায়না দুয়ারি ও বিষটোপে ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র: সচেতনতামূলক সংলাপ
- বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, পুলিশের অভিযানে মূলহোতা গ্রেপ্তার
- আটপাড়ায় ডিএনসি কর্তৃক বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি আটক
- জামালপুরে সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
- ‘পরিবেশ রক্ষা সরকারের একক দায়িত্ব নয়’: কলমাকান্দায় সচেতনতামূলক কর্মসূচি


