মোঃ আতাউর রহমান
লালপুর ( নাটোর)প্রতিনিধি
নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (৩২) নামে এক স্বাস্থ্য সেবিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় মজিবর রহমানের আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, শুক্রবার সকালে জমিতে কালাই ডাল কাটতে এসে মৃতদেহ পড়ে থাকতে দেখেন দিনমজুররা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোন সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন। তার মেয়ের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে জামাইয়ের সাথে তালাক হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সিআইডি তদন্ত দল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে। যতদ্রুত সম্ভব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ব্রেকিং নিউজ
- দেড় ঘণ্টার ব্যবধানে কলমাকান্দায় ইয়াবা ও লাখ লাখ রুপিসহ গ্রেপ্তার ২
- নেত্রকোনা সীমান্তে ৪ দফা অভিযান, ভারতীয় চিনি-জিরাসহ বিপুল পণ্য আটক
- জনতার সহায়তায় পূর্বধলায় ইয়াবা ব্যবসায়ী আটক, তাৎক্ষণিক কারাদণ্ড
- এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ
- সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বেবিচক-এর উদ্যোগ
- সমন্বিত উদ্যোগে এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ
- জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ


