ছাগলনাইয়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শাহাদাত হোসেন (২৫)নামে এক যুবককে ছুরিকাঘাতে হ ত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১০ জনকে আটক করেছে। নিহত শাহাদাত হোসেন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে
স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শাহাদাত তার বোন সাথীকে নিয়ে ছাগলনাইয়ার শুভপুরে এককুইল্লা দিঘী নামক স্থানে ঘুরতে যান। সেখানে সাথীকে নিয়ে অশোভন মন্তব্য করে তার ওড়না ধরে টান দেয় এক বখাটে যুবক। শাহাদাত প্রতিবাদ করলে বখাটেরা তার সাথে বাকবিতন্ডা শুরু করে। এসময় হাতাহাতির ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য সবুজের অফিসে রাতে শালিসে বসে স্থানীয়রা। শালিশ চলাকালীন সময় শাহাদাতের সাথে আবার বখাটেদের কথা কাটাকাটি ও বাকবিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে বখাটে যুবকরা শাহাদাতকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাতকে ছাগলনাইয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা এসময় ১০ জনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আটক থাকা ১০জনকে জড়িত সন্দেহে আটক করে থানায় নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রামস এন্ড অপস) শাহাদাৎ হোসেন বলেন স্থানীয়রা যে ১০ জনকে আটক করেছে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
ব্রেকিং নিউজ
- আজ মহাষষ্ঠী
- চোরাচালানের প্রতিবেদন প্রকাশেই কি খুন হলেন সাংবাদিক আলিফ?
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক


