মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের আওয়ামীলীগের মনোনয়োন প্রত্যাশী হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়াডের দলীয় নেতাকমী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং মত বিনিময় করছেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা এসএম সোলায়মান আলী।
এরই অংশ হিসাবে সোমবার বিকেলে উপজেলা বাগজানা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রেনুকা মার্ডীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছরোয়ার হোসেন স্বপনের সঞ্চালনায় ও বাগজানা ইউনিয়নের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট-১ আসনের মনোনয়োন প্রত্যাশী এসএম সোলায়মান আলী।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, জয়পুরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোছাঃ সাবিনা চৌধুরী,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাদৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের মহিলা মা ও শিশু বিষয়ক সম্পাদিকা ও পাঁচবিবি পৌরসভার কাউন্সিলর শামিমা সুলতানা শীতল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃআরিফ হোসেন, ইউপি সদস্য নওশাদ আলীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের তৃণমুল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


