সুনামগঞ্জের মধ্যনগরে টিম পজিটিভ বাংলাদেশের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) টিম পজিটিভ বাংলাদেশের কর্নদার ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নিজস্ব অর্থায়নে মধ্যনগর উপজেলার বেশ কিছু হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে।
মধ্যনগর সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ও চামারদানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি সয়াবিন তেল,১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম রসুন, মুড়ি,খেজুর, দুধ সহ আরও অনেক কিছু বিতরণ করা হয়।
দ্রব্য মূল্যের উর্ধগতির মধ্যে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটেছে।সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষ এ মহত উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশ হেফাজতে
- স্মার্ট বাংলাদেশ ও সামাজিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার, নেত্রকোনায় প্রেস ব্রিফিংয়ে বক্তারা
- ১০৮ বছরের প্রতীক্ষার অবসান, অপেক্ষা জারিয়া-দুর্গাপুর রেললাইনের স্বপ্নপূরণ
- সেতুর পর এবার রেললাইন, দুর্গাপুরের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: রেল প্রতিমন্ত্রী
- বৃষ্টিতে ভিজে নদীতে গোসলে নেমেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে
- সমবায়ের টাকা লুটে নিলেন সভাপতি-সেক্রেটারি! পিবিআই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে নির্মম মারধর: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


