রবিবার, নভেম্বর ২৯

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। আসন্ন কমিটিতে সভাপতি/সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাঁর অনুসারীরা।

তাঁদের দাবি, নতুন কমিটি গঠন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই জাহিদুল ইসলাম জাহিদকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ছবি ছড়ানো হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাঁকে নেতাকর্মীদের কাছে বিতর্কিত করার চেষ্টা চলছে।

এ বিষয়ে যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নতুন কমিটিতে সভাপতি/সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়টি সামনে আসার পর থেকেই একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ছবি ছড়িয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু প্রতিযোগিতার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে হেয়প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “আমি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু দেখলেই যাচাই না করে বিশ্বাস বা প্রচার করা উচিত নয়। দলের সাংগঠনিক কার্যক্রম, ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত। আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

জাহিদের অনুসারীরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা কমিটিতে পদপ্রত্যাশী হওয়া কোনো অপরাধ নয়। একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনে একাধিক নেতা গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হতে পারেন। কিন্তু কাউকে প্রতিপক্ষ মনে করে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো দলীয় ঐক্য ও সাংগঠনিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাঁরা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দলীয় শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version