বুধবার, নভেম্বর ৪

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ভুয়া জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে এক যুবকসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় মামলার বাদী লিজা (১৮)কে, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাদীপক্ষের আইনজীবীকেও ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।​

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এই চাঞ্চল্যকর ও যুগান্তকারী দণ্ডাদেশ প্রদান করেন।​ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামীপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছিলেন ওই নারী বাদী।

কিন্তু মামলার নথিপত্র ও আলামত যাচাই-বাছাইকালে আদালতের সন্দেহ হয় এবং তা গভীরভাবে অনুসন্ধান করা হয়। পরবর্তীতে অনুসন্ধানে প্রমাণিত হয় যে, মামলার ভিত্তি হিসেবে আদালতে দাখিল করা নথিপত্রগুলো সম্পূর্ণ ভুয়া ও জাল।​আদালত মনে করেন, আদালতের মতো একটি পবিত্র অঙ্গনে ভুয়া ও জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা মামলা দায়ের করা বিচার ব্যবস্থার প্রতি মারাত্মক অপরাধ এবং আইনের পরিপন্থি।

এর ফলে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও প্রতারিত করার অপরাধে আদালত সাক্ষ্য আইনের উপযুক্ত ধারা অনুযায়ী বাদীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া, বিচারকাজে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে বাদীপক্ষের সংশ্লিষ্ট আইনজীবীকেও ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version