জাহিদুল ইসলাম ডিমলা:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নীলফামারীর ডিমলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ পরীক্ষার্থী পাস করতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, ডিমলার তিনটি, শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।
জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেল হওয়া পরীক্ষার্থীদের মধ্যে আছেন ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে ১ জন শিক্ষার্থী, গয়াখড়িবাড়ি মহিলা কলেজে ১ জন শিক্ষার্থী এবং আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে ২ জন শিক্ষার্থী। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়েও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর প্রধানদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে উপজেলার তিনটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে অভিভাবকদের অভিযোগ, নিয়মিত পাঠদান না হওয়া, শিক্ষার্থীদের প্রতি পর্যাপ্ত নজরদারির অভাব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই এমন বিপর্যয়কর ফলাফল হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলের পেছনে প্রকৃত কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। উল্লেখ্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নীলফামারী জেলায় মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।
এর মধ্যে ১২টি কলেজ ও দুটি আলিম মাদ্রাসা রয়েছে। এ বিষয়ে নীলফামারী জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, যেসব প্রতষ্ঠানে পাশের হার শূন্য, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কেনো এমনটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।




