জাহিদুল ইসলাম ডিমলা:
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নীলফামারীর ডিমলা উপজেলার মতির বাজারের সবার পরিচিত প্রিয় মুখ গাছ ও কাঠ ব্যবসায়ী মো. সালাম মিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তার পরিবারের সূত্র জানা যায়, তিনি গত নভেম্বর মাসে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বড় খাতায় গাছ কিনতে গেলে তিনি মোটরসাইকেল থেকে পরে গিয়ে আহত হয়।
দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন পরে তাকে প্রথমে ডিমলা উপজেলার একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে ডাক্তার চিকিৎসা দিয়ে বিভাগীয় হসপিটাল রংপুর তাকে নিয়ে যেতে বলে। পরে তার পরিবার রংপুরের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরে রংপুরের ডাক্তার চিকিৎসা দিয়ে দেখে তার বাম পায়ের দুটি রগ ছিড়ে গেছে পরে তার উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ঢাকায় রেফার করেন ডাক্তার।
পরে তার পরিবার রাজধানীর ধানমন্ডি গ্রীন লাইফ হসপিটালে তাকে অপারেশন করার জন্য নিয়ে যায় পরে সেখানে তার অপারেশন সম্পন্ন করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন তাকে এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় তার বাড়িতে আছেন। তার পরিবার সূত্রে আরো জানা যায়, তিনি ব্যবসা করে একমাত্র সংসার চালিয়েছেন তার চিকিৎসা বাবদ এ পর্যন্ত দুই লক্ষ টাকা খরচ হয়েছে বর্তমানে যেহেতু তিনি দুর্ঘটনায় আহত সেইজন্য তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার এবং তার চিকিৎসার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন তাই ব্যবসায়ী বাবদ সালাম অনেকের কাছে টাকা পায় যাদের কাছে সালাম টাকা পায় তাদেরকে দ্রুত টাকা পরিশোধ করার দাবি জানিয়েছেন তার পরিবার।
সালাম ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মরহুম নূর মোহাম্মদ ওরফে তুরুর বড় ছেলে। এ বিষয়ে মতির বাজারের কয়েক জন, ছ’মিল ও গাছ এবং কাঠ ব্যবসায়ীরা বলেন, শুনেছি আমাদের সবার প্রিয় গাছ ও কাঠ ব্যবসায়ী সালাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন খবরটি শোনার পর থেকেই মনটা ভীষণ খারাপ লাগতাছে। আল্লাহ যেন তাকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করে এবং দ্রুত শিফা দান করেন। মহান রব্বুল আলামিনের কাছে তার সম্পূর্ণ সুস্থতার জন্য বিনীত প্রার্থনা করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।




