রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আব্দুস সাত্তার ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিমলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অভিযানে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
এ সময় পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।




