শনিবার, অক্টোবর ১৭

গাইবান্ধা:

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।প্রাথমিক সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ব্রিজের নিচে পানিতে নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নিসাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম  বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি।তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।তাসলিমুল হাসান সিয়াম গাইবান্ধা 01709227866

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version