শনিবার, অক্টোবর ১৭

জাহিদুল ইসলাম ডিমলা:

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ BGB)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। শুক্রবার ১৬ অক্টোবর উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির ও হরিসভা পাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি এছাড়া তিনি ডিমলা উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১১ টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করে।

এ সময় থানারহাট (BGB) ক্যাম্পের কমান্ডার সুবেদার রফিকুল ইসলামসহ (BGB)-এর সংশ্লিষ্ট সদস্য উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ করার জন্য ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সাবধানতার সাথে (BGB) সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

পূজা হলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য (BGB) প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এ সময় পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতারা এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version