বুধবার, অক্টোবর ১৪

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) আজ সকাল সোয়া ১০ টার দিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দমকল ইউনিট পাঠায়।

এফএসসিডির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে জানান, প্রথম ইউনিটগুলো সকাল ১০টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো সম্ভাব্য হতাহতের ঘটনা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version