মঙ্গলবার, অক্টোবর ১৩

জাহিদুল ইসলাম ডিমলা :

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। (১২ অক্টোবর) ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম, গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সল মুন এবং টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ও খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রকৃত তথ্যের ভিত্তিতে উপকারভোগী পরিবার চিহ্নিত করা গেলে কার্যক্রমটি আরও সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version