সোমবার, অক্টোবর ৫

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলা এবং বরিশাল জেলা বর্ডার এপার ওপার ভূরঘাটা বাজারে গত শুক্রবার ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির শান্তিপূর্ণ ও সুন্দর সমাধান হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে ভূরঘাটা সাবেক পানের হাট, খাঞ্জাপুর, গৌরনদীতে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম, ডাসার থানার ওসি মো.সোলায়মান মাহমুদ ও গৌরনদী থানার ওসি মো.তারিক হাসান রাসেল সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, কালকিনি উপজেলা বিএনপি, ডাসার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৈঠকে ভূরঘাটা বাজারের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টির সুন্দর ফয়সালা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে জানানো হয়, ঘটনার কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন নিজ দায়িত্বে ক্ষতিপূরণ পরিশোধ করবেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে সবাইকে পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version