মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামের এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।​ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।​

ইউএনও জানান, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাইয়ের কথা স্বীকার করেন।​ পরবর্তীতে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।​

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান জানান, অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে পা ও পেটে সমস্যা থাকা একটি অসুস্থ গরু জবাই করে বাজারে এনেছিলেন। জব্দ করা মাংসগুলো প্রাণিসম্পদ দপ্তরের হেফাজতে নিয়ে তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।​ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করে ইউএনও রওজাতুন জান্নাত জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version