মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় গোল কাঠ ও বিপুল পরিমাণ চুইঝাল জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

  বিজিবি সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার দিকে ৫১ বিজিবির অধীন কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় গোল কাঠ ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। অপরদিকে, ২৯ সেপ্টেম্বর রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৫১ বিজিবির কুচলিবাড়ী বিওপির একটি টহল দল সুবেদার সলেমান আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুম্মারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়। জব্দ চুইঝালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা। দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১৬ লাখ ৮৩ হাজার টাকা। ৫১ বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version