মনিরুজ্জামান খান গাইবান্ধা:
ডিজিটালাইজেশন বা আধুনিকায়নের অজুহাতে দলিল লেখকদের রুজি-রুটি ও পেশাগত অধিকার কেড়ে নেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। আজ ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে তিনি প্রেসক্লাব কার্যালয়ে সামনে এসব কথা তুলে ধরেন। ৭ দফা দাবি আদায়ের লক্ষে তারা এই আন্দোলন করেন।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক এই দাবি জানান। তিনি বলেন, ভূমি সেবা ও রেজিস্ট্রি ব্যবস্থার আধুনিকায়ন ইতিবাচক হলেও তা যেন দলিল লেখকদের পেশাচ্যুত করার বা কর্মহীন করার কোনো উদ্যোগে পরিণত না হয়।
দীর্ঘদিন ধরে দলিল লেখকরা জমি কেনাবেচা ও রেজিস্ট্রি সংক্রান্ত আইনি নথিপত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ফলে এই পেশার সাথে যুক্ত লাখো মানুষের অধিকার ও জীবিকা সুরক্ষা করা জরুরি। বিবৃতিতে সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখার আহ্বান জানিয়ে “বাংলাদেশ দলিল লেখক সমিতি জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে দলিল লেখকদের ন্যায্য দাবি আদায়ে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।




