রবিবার, সেপ্টেম্বর ২০

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন ও ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন বজ্র গোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

এ সময় বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, আলমগীর হোসেন মালতিয়া, কয়ছর আহমেদ কমল,সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী,চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীর প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট, নগদ অর্থ, কোরআন শরিফ, কলম ও একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। আয়োজকরা বলেন, কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী ও ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতে শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version