শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি ভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খাগড়িয়া গ্রামের মৃত রেনু সরকারের ছেলে লিঙ্কন মিয়া (৪০) এবং মদন পৌরসভার টিঅ্যান্ডটি রোড এলাকার মো. মোস্তফার ছেলে মো. হৃদয় মিয়া (২৪)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এর মধ্যে লিঙ্কন মিয়া মদন থানার একটি নন-এফআইআর মামলার এবং মো. হৃদয় মিয়া একটি নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম জানান, আদালতের নির্দেশে পলাতক আসামিদের ধরতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি মামলার তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের আজ (শনিবার) দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলা আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version