টাঙ্গাইল প্রতিনিধিঃ
জাতীয় ছাত্র শক্তি এর নাগরপুর উপজেলার শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ছাত্রশক্তি টাংগাইল জেলা শাখার আহ্বায়ক আবু আহমেদ শেরশাহ ও সদস্য সচিব মাহাথির মোঃ খান ভাসানীর স্বাক্ষরে ছাত্রশক্তি নাগরপুর উপজেলা শাখার আংশিক কমিটি আগামী ৬ মাসের জন্যে অনুমোদিত হয়েছে।
এ কমিটিতে মোঃতাশরিফ আহমেদ স্বপনকে আহবায়ক ও মোঃ রাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।