সোমবার, নভেম্বর ২

মনিরুজ্জামান খান, গাইবান্ধা:

চেতনায় নারী বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গাইবান্ধা জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।​ সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‍্যালিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।​কর্মসূচিতে উপস্থিত ছিলেন:​মৌসুমী আক্তার সুইটি — সহ-সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা মহিলা দল ও সভাপতি, সাঘাটা থানা মহিলা দল।​লাইলী বেগম — সহ-সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা মহিলা দল।​ সুলতানা খন্দকার মনি — সভাপতি, গাইবান্ধা সদর উপজেলা মহিলা দল।​ মোছাঃ রিতু আলম — সভাপতি, সাদুল্লাপুর উপজেলা মহিলা দল।​আফরোজা জাহান মৌ — সাধারণ সম্পাদক, সাদুল্লাপুর উপজেলা মহিলা দল।​

রহিমা আকতার — সাংগঠনিক সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা দল।​ মেহেরুন্নাহার লিনা — সভাপতি, গাইবান্ধা সদর পৌর মহিলা দল।​ মোছাঃ কাকলি চৌধুরী — নেত্রী, গোবিন্দগঞ্জ পৌর মহিলা দল।​ সচিত্রা সরকার — সদস্য, মহিলা দল।​ রেখা বেগম — সাবেক সভাপতি, পলাশবাড়ী উপজেলা মহিলা দল।​

লাইজু বেগম — সভাপতি, বোয়ালী ইউনিয়ন মহিলা দল। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে সংগঠনের সার্বিক তাৎপর্য তুলে ধরেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা। তিনি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version