সোমবার, নভেম্বর ২

জাহিদুল ইসলাম ডিমলা:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীলফামারী জেলার ডিমলা উপজেলা কমিটি পুনর্গঠনকে ঘিরে তৃণমূল কর্মীরা বারবার কারানির্যাতিত জনপ্রিয় ছাত্রনেতা ও ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চায় হালিমুল হোসেন রাসেলকে। বারবার কারানির্যাতিত জনপ্রিয় এই ছাত্রনেতা হালিমুল হোসেন রাসেলকে সভাপতি হিসাবে দেখতে চেয়ে তৃনমুল কর্মীরা এমন মন্তব্য করে ফেসবুকে আবেগঘন পোস্ট করছেন।

সংগঠনটির রাজনীতিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিক নাম ডিমলা উপজেলায় আলোচনায় এলেও তৃণমূলের কর্মীরা তাকেই শীর্ষ নেতৃত্বে বা সভাপতি হিসেবে দেখতে চান তৎকালীন সময়ে সদস্য সচিব হিসাবে দায়িত্ব নিয়ে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে এই ছাত্রনেতা তৃণমূলের একটি বড় অংশ ত্যাগী ও কর্মীবান্ধব হিসাবে নেতৃত্বে দিয়েছেন এবং নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তৎকালীন সময়ে ছাত্রলীগের হাতে এই ছাত্রনেতা বারবার হামলার শিকার হয়েছে।

দীর্ঘকাল ধরে মাঠপর্যায়ের তিনি রাজনীতি ও দুঃসময়ে সংগঠনের পাশে থাকায় তৃণমূল কর্মীদের কাছে তার একটি কর্মীবান্ধব ও পরিচ্ছন্ন ইমেজ রয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং সংগঠনের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা নেতাদের গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। আওয়ামী দোসরদের আমলে জনপ্রিয় এই ছাত্রনেতা হালিমুল হোসেন রাসেলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তাকে মিথ্যা মামলায় কারাবাসসহ হয়রানি ও চাপের মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেন সংগঠনের তৃণমূল কর্মীরা।

তৃণমূল কর্মীর ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী সকল কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছে ও আন্দোলনের সময় তিনি কর্মীদের সাহস জুগিয়েছেন এবং বিপদের মুহূর্তে তাদের পাশে থেকেছেন। ছাত্রদলের ডিমলা উপজেলার অনেক তৃণমূল কর্মী মনে করেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি রাজপথে পরীক্ষিত, কর্মীদের কাছে গ্রহণযোগ্য এবং সংগঠনের আদর্শে অটল থাকে। তাদের মতে, কর্মীদের আস্থা ধরে রাখা, সাংগঠনিক শৃঙ্খলা পুনর্গঠন এবং আন্দোলন-সংগ্রামকে সংগঠিতভাবে পরিচালনা করার সক্ষমতা থাকতে জনপ্রিয় এই ছাত্রনেতা হালিমুল হোসেন রাসেলের নতুন নেতৃত্বের অনেক প্রয়োজন।

এ প্রেক্ষাপটে জনপ্রিয় এই ছাত্রনেতা হালিমুল হোসেন রাসেলের নাম ডিমলা উপজেলায় আলোচনায় আসায় সংগঠনের তৃণমূল কর্মীদের ভেতরে নতুন করে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং তৃণমূলের সঙ্গে সংযোগ থাকা এমন নেতাদের হাতেই সংগঠনের ভবিষ্যৎ দায়িত্ব তুলে দেওয়া উচিত। তবে শেষ পর্যন্ত ডিমলা উপজেলার ছাত্রদলের নতুন নেতৃত্বে কে আসবেন, তা নির্ধারিত করবেন জেলা বিএনপির কেন্দ্রীয় নেতাদের দলীয় সিদ্ধান্তের মাধ্যমেই ডিমলা উপজেলায় নতুন নেতৃত্বে আসবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version