নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় পাচারের সময় দুটি হ্যান্ডট্রলি থেকে একশো বস্তা (আনুমানিক ৫ টন) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত হ্যান্ডট্রলি দুটি জব্দ করার পাশাপাশি এর দুই চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানের পর জব্দকৃত চাল, হ্যান্ডট্রলি দুটি এবং আটক দুই চালককে মদন থানায় নিয়ে আসা হয়।

আটককৃত দুই চালক হলেন মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের আবুল কালামের ছেলে মামুন মিয়া ওরফে মাসুম (২৮) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে আফার উল্লাহ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চাল বোঝাই করে দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তৎপর হয়। পরবর্তীতে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রলিতে একশো বস্তা সরকারি চাল পাওয়া যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম প্রতিবেদককে জানান, জব্দকৃত চালের পরিমাণ আনুমানিক পাঁচ টন। চালের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ১৩৫টি খালি বস্তাও উদ্ধার করা হয়েছে। চালগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, সে বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version