গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় এক জামে মসজিদের মুয়াজ্জিনের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। গতকাল ২৯ আগষ্ট থেকেই সাড়াদিনেই তাদের কয়েকটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভাইরাল। জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

​ স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে পশ্চিম ছালুয়া খামার জামে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে ওই নারীর সখ্য তৈরি হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

​ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনাটি জানার পরও মসজিদ কমিটির পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং একটি প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে বিষয়টি আপস-মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।​ স্থানীয়দের প্রতিক্রিয়া ও দাবি, মসজিদের মতো পবিত্র স্থানে দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে এমন অপকর্মের অভিযোগ ওঠায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসী অতি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উন্মোচন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version