ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে ডিমলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান, জেলা বিএনপির নারী সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ারসহ বিভিন্ন নেতাকর্মীরা। সভায় উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ উপজেলার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নেতাকর্মীদের সাংগঠনিক বিভিন্ন মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং তৃণমূলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যেটা বুঝলাম আপনাদের একটা বড় চাওয়া আপনাদের অনেকের যারা দলের দুর্দিনে দলের সাথে ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে ও সেই ত্যাগী নেতাদের যেন কোনভাবেই অবহেলা না করা হয়, গত ৩০-৩২ বছর ধরে পুরো নীলফামারী জেলায় বিএনপিকে প্রতিষ্ঠে করার জন্য ঘুরে বেড়াচ্ছি কোন রাজনীতিকের বাসায় গেছি কোন ব্যবসায়ীদের বাসায় গেয়েছি শুধু বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য এবং দলীয় ঐক্য সুদৃঢ় করা ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে নেতাকর্মীদের আহ্বান জানায় তিনি। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথিরা। দলের ভিত মজবুত করতে তৃণমূলের ঐক্যের বিকল্প নেই। সব বিভেদ ভুলে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানায় অতিথিরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version