সোমবার, অক্টোবর ১২

ঝিনাইদহের শৈলকুপায় আজ গবাদিপশুর জন্য ঘাস কাঁটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

নিহতের স্বজনরা জানায়, গবাদিপশুর জন্য অমরেন্দ্র নাথ ভোরে মেশিনে ঘাঁস কাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মেশিনটি বিদ্যুতায়িত হলে তাতে স্পৃষ্ট হন অমরেন্দ্র নাথ। এ সময় স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা রাণী ও তার স্বামী অমরেন্দ্র নাথ ভৌমিক ঘটনাস্থলেই মারা যান।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা বাসস’কে বলেন, স্বামী স্ত্রী দু’জনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বাসস’কে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version