জেলার কলমাকান্দা উপজেলার মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে আজ বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে।

আহতরা হলেন-একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে ৪ জন জেলে একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান এবং নৌকায় থাকা অপর ৩ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বজ্রপাতের তীব্র শব্দে আহতরা কানে কম শুনছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসস’কে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version