মনিরুজ্জামান খান গাইবান্ধা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা এবং গোবিন্দগঞ্জ (গাইবান্ধা-৪) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।​

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়।​ মিছিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীরা হলেন, জেলা বিএনপি সহ-সভাপতি মোন্নাফ হোসেন আলমগীর, মো: আলী, বাবলু আহমেদ, মাহমুদ প্রামানিক,আব্দুস সালাম,সাইফুল আলম সাজা, জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের, সাধারণ সম্পাদক হুনান হক্কানি ও নেতা আব্দুর রাজ্জাক ভূট্টুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা নাচে-গানে আনন্দ মিছিলে প্রাণবন্ত আবহ তৈরি করেন।​

জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মাধবী সরকার ও নেত্রী লিনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।​ জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সরকার শাহীন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন ও সুজন পাটোয়ারী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজিউল আলম রনি, সাবেক যুগ্ম সম্পাদক রবিন এবং গাইবান্ধা সরকারি কলেজের সাবেক সদস্য সচিব বাপ্পিসহ বিপুলসংখ্যক ছাত্রদলের নেতাকর্মী আনন্দ মিছিল অংশ নেয়।

​ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ এবং সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।​বক্তারা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা এবং শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা অবহেলিত গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version